শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

আল-আকসায় প্রবেশে মুসল্লিদের বাধা দিচ্ছে দখলদার ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বিশ্বজুড়ে মুসল্লিরা তারাবি নামাজ আদায়ের মাধ্যমেই রোজার প্রস্তুতি নিয়ে থাকেন। কিন্তু পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের নামাজ আদায়ের অধিকারও কেড়ে নিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। খবর আনাদোলু নিউজ এজেন্সির।

প্রতিবেদনে বলা হয়, অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশ করতে বাধা দিয়েছে ইসরায়েলি পুলিশ।

রবিবার পবিত্র রমজানের প্রথম তারাবিহ নামাজ আদায়ের জন্য আসা কয়েকশ ফিলিস্তিনিকে মসজিদে প্রবেশ করতে বাধা এবং তাদের অনেককে মারধর করে ইসরায়েলি পুলিশ। খবর আনাদোলুর।

প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, তারাবিহ নামাজ পরতে আসা অনেক ফিলিস্তিনি নোবেল স্যাঙ্কচুয়ারি বা হারাম আল-শরিফের গেটে জড়ো হয়েছিল। এসময় ফিলিস্তিনিদের মসজিদে প্রবেশে বাধা দেয় ইসরায়েলি পুলিশ এবং মারধর করে। পরবর্তীতে মসজিদে ঢুতে না পেরে বাইরেই নামজ আদায় করেন অনেক ফিলিস্তিনি।

এদিকে সম্প্রতি মুসলিমদের আল-আকসায় নামাজ পড়তে দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ