শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

গায়ে আগুন দেওয়া সেই মার্কিন সেনার নামে ফিলিস্তিনে সড়ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নজিরবিহীন এক প্রতিবাদের অসাধারণ এক স্বীকৃতি। গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধের প্রতিবাদে শরীরে আগুন দেয়া সেই মার্কিন সেনার নামে ফিলিস্তিনের একটি সড়কের নামকরণ করা হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের সড়ক সেটি। গত রোববার সড়কটির নতুন নামফলকের উন্মোচন হয়। ফলকটি উন্মোচন করেন জেরিকোর মেয়র আবদুল করিম সিদর।

ইসরায়েলি গণহত্যায় পাশ্চাত্যের সমর্থনের প্রতিবাদে গত ২৫ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরাইলি দূতাবাসের সামনে নিজের শরীরে তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেন অ্যারন। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু বাঁচানো যায়নি।

সামরিক বাহিনীর পোশাক পরেই অ্যারন নিজের গায়ে আগুন দিয়েছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় পুরো ঘটনার লাইভ করছিলেন। তখন তিনি বলছিলেন, গণহত্যার সাথে জড়িত থাকতে চান না! চিৎকার করে বলছিলেন, 'ফিলিস্তিনের মুক্তি চাই।'

আত্মহত্যা নিন্দনীয়। কিন্তু যখন আত্মহত্যা ব্যক্তিগত থাকে না, তখন বোধ হয় তার প্রতি নিন্দার অভিমুখ বদলে যায়। যেমন গেছে অ্যারন বুশনেলের ঘটনায়। গাজার উপর যে অন্যায় হচ্ছে, তার প্রতিবাদে অ্যারন আত্মহত্যা করেছেন। তিনি মার্কিন সেনাবাহিনীর সদস্য। কিন্তু এই যুদ্ধের নৃশংসতা তার যোদ্ধা-মনকেও আলোড়িত করেছে।

গাজায় যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে অবস্থিত ইসরাইলি দূতাবাসের বাইরে নিজের গায়ে আগুন দেন মার্কিন বিমানবাহিনীর সদস্য অ্যারন। মারা যান ঘটনার রাতেই। ওয়াশিংটন ডিসির ইসরাইলি দূতাবাসের সামনে কয়েক শ' মানুষ সমবেত হয়ে তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

সূত্র : জি নিউজ

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ