শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গুরুতর আহত হয়েছেন। তিনি তার কপালে বড় আঘাত পেয়েছেন। মাইক্রো ব্লগিং সাইট এক্সে বৃহস্পতিবার (১৪ মার্চ) এ তথ্য জানিয়েছে মমতার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস।

তারা এক্সে মমতার তিনটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, তার কপালে বড় ধরনের জখম। আর সেখান থেকে রক্ত গড়িয়ে তার মুখে এসে পড়েছে। তবে কীভাবে তিনি আহত হয়েছেন এ ব্যাপারে বিস্তারিত কোনো কিছুই জানায়নি তার দল। এছাড়া পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকেও কোনো তথ্য দেওয়া হয়নি।

এক্সে তৃণমূল কংগ্রেস শুধু লিখেছে, “আমাদের চেয়ারপারসন মমতা ব্যানার্জি বড় আঘাত পেয়েছেন। দয়া করে তার জন্য প্রার্থনা করুন।”

অবশ্য পরবর্তীতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এসএসকেএম হাসপাতালের বরাতে জানায়, ৬৯ বছর বয়সী মমতা তার বাড়ির ভেতর পা পিছলে একটি ফার্নিচারের ওপর পড়েন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। দুর্ঘটনায় আহত হওয়ার কিছুক্ষণ আগে দক্ষিণ কলকাতার বাল্লেগঞ্জ থেকে বাড়িতে ফিরেছিলেন তিনি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ