রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
একাধিক এলএনজি-এলপিজি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশে বিভিন্ন গন্তব্য থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় রিয়াদ এয়ার কুরআনের ওপর পা রেখে অবমাননা, দুই নারী গ্রেফতার জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই ‘জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর’ সপ্রাণ ভাষা আরবি: শেখার কিছু জীবন্ত কৌশল এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু

গাজায় ৪ ইসরায়েলি সেনা হতাহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজার দক্ষিণাঞ্চলে ভয়াবহ লড়াইয়ে রবিবার (২১ জুলাই) দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এর একদিন আগে আহত অপর এক সেনার মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করে তারা।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক্স প্ল্যাটফর্মে দেওয়া বার্তায় বলেন, "আমরা হারিয়েছি তিন তরুণ বীরকে—তাদের মধ্যে ছিলেন আমাদের সেরাদের কয়েকজন, যারা রাষ্ট্রের নিরাপত্তা এবং জিম্মিদের মুক্তির জন্য জীবন দিয়েছেন।"

নিহত দুই সেনার বয়স ২০ ও ২২ বছর। তারা গোলানি ইনফ্যান্ট্রি ব্রিগেডের ৫১তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। ইসরায়েলি সামরিক সূত্র জানায়, খান ইউনিস শহরে একটি সাঁজোয়া যান বিস্ফোরণে তারা নিহত হন। ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা যোদ্ধার পেতে রাখা বোমা বিস্ফোরণের কারণ হয়ে দাঁড়ায়। এই ঘটনার তদন্ত চলছে।

এছাড়া একই দিনে আরেকটি পৃথক সংঘর্ষে গাজার দক্ষিণাঞ্চলে এক কর্মকর্তা ও এক রিজার্ভ সেনা গুরুতর আহত হন।

এএফপির বরাত দিয়ে জানানো হয়, ২০২৩ সালের ২৭ অক্টোবর গাজায় ইসরায়েলের স্থল অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৪৬২ সেনা নিহত হয়েছেন। এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েল সামরিক অভিযান শুরু করে। ওই হামলায় ১,২১৯ জন ইসরায়েলি নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক।

অন্যদিকে, হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৫৯,৮২১ জন ফিলিস্তিনি, যাদের বড় অংশই নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ