সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সির ১৪৪৭ হিজরি বছরের বার্ষিক সমাপনী অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে শায়খ আব্দুর রহমান আস-সুদাইসহ মসজিদুল হারামের সম্মানিত ইমামগণ, প্রেসিডেন্সির ঊর্ধ্বতন নেতৃত্ব, কর্মকর্তা-কর্মচারী এবং সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় পবিত্র দুই মসজিদের খেদমত ও আগত মুসল্লি এবং দর্শনার্থীদের সেবায় গত এক বছরে বাস্তবায়িত বিভিন্ন অর্জন, উন্নয়নমূলক কার্যক্রম এবং যুগান্তকারী উদ্যোগ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় সেবা আরও সমৃদ্ধ ও কার্যকর করার লক্ষ্যে প্রেসিডেন্সি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত এক বছরে গৃহীত বিভিন্ন মানোন্নয়নমূলক উদ্যোগ দুই পবিত্র মসজিদের সেবার পরিধিকে আরও সম্প্রসারিত করেছে।

তারা ভবিষ্যতেও আল্লাহর মেহমান ও দুই পবিত্র মসজিদের মুসল্লিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আধুনিক ও গুণগত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সূত্র: হারামাইন আর্কাইভ

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ