চলমান পরিস্থিতিতে কওমি মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নির্ধারণ ও সার্বিক বিষয়ে মতবিনিময়ের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করেছে কওমী মহিলা মাদরাসা ঐক্য পরিষদ।
আগামী বুধবার (১৭ জুন) ময়মনসিংহ নগরীর মাসকান্দা নতুন বাজার এলাকায় অবস্থিত খাদিজাতুল কুবরা (রা.) মহিলা মাদরাসায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে মাগরিব পর্যন্ত চলবে এই আয়োজন।
সভায় দেশের প্রখ্যাত আলেমে দ্বীন ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। তাঁদের মধ্যে রয়েছেন মুফতি আহমাদ আলী, মাওলানা জামাল উদ্দীন, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা সাইফুল ইসলাম, মুফতি আমির ইবনে আহমাদ এবং মুফতি শরীফুর রহমান।
আয়োজক কওমী মহিলা মাদরাসা ঐক্য পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল দায়িত্বশীলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে ০১৭২৯০২৬৪১৮ নম্বরে যোগাযোগ করা যাবে।
আইও