শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণায় জমিয়তের সন্তোষ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মাননীয় প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যকার বহুল কাঙ্ক্ষিত বৈঠকটি সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (১৩ জুন) লন্ডনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এরপর  দু’পক্ষের যৌথ বিবৃতিতে জানানো হয় আগামী ফেব্রুয়ারির শুরুতে রমজানের আগে নির্বাচন অনুষ্ঠান হবে। এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। 

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই ঘোষণায় সন্তোষ প্রকাশ করে বলেন, নির্বাচনের সময়সীমাকে কেন্দ্র করে বিএনপিসহ দেশের অধিকাংশ রাজনৈতিক দলসমূহের সাথে সরকারের যে দূরত্ব সৃষ্টি হয়েছিল এবং এই দূরত্বের কারণে জনমনে যে শংকা ও উদ্বেগ তৈরি হয়েছিল আজকের বৈঠক পরবর্তী যৌথ ঘোষণার পর তা দূরীভূত হবে বলে আমরা প্রত্যাশা করি। 

জমিয়ত মহাসচিব আরো বলেন, শুধু ঘোষণাই যথেষ্ট নয়, বরং প্রয়োজনীয় সংস্কার শেষে সকল দলের সমান সুযোগ নিশ্চিত করে সর্বমহলে একটি গ্রহণযোগ্য ও অর্থবহ নির্বাচন উপহার দিতে হবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ