শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

‘পুনঃনির্বাচিত হলে ইসরায়েলে পশ্চিম তীর অন্তর্ভুক্ত করা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুনঃনির্বাচিত হলে অধিকৃত পশ্চিম তীরের ইহুদি বসতিকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

আগামী মঙ্গলবার ইসরায়েলে অনুষ্ঠিত হয়ে যাওয়া সাধারণ নির্বাচনকে সামনে রেখে শনিবার ডানপন্থি দলগুলোর জোটের নেতা নেতানিয়াহু এ প্রতিশ্রুতি দেন।

ইসরায়েলি চ্যানেল ১২ নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়, কেন তিনি পশ্চিম তীরের বিশাল বসতি এলাকা পর্যন্ত ইসরায়েলের সার্বভৌমত্ব সম্প্রসারণ করছেন না, যেমনটি ইসরায়েল করেছে পূর্ব জেরুজালেম ও গোলান মালভূমির ক্ষেত্রে।

উত্তরে নেতানিয়াহু বলেন, ‘কে বলেছে আমরা তা করছি না? আমরা তা করার পথে আছি এবং এ নিয়ে আলোচনা করছি। আপনি জিজ্ঞেস করছেন আমরা পরবর্তী পর্যায়ে যাচ্ছি কি না-উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা পরবর্তী পর্যায়ে যাচ্ছি।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ