বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

দেশের পৃথকস্থানে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের মাতারবাড়ি ও বরগুনার পাথরঘাটায় পৃথকস্থানে গ্যাসসিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। নারী ও শিশুসহ আহত শতাধিক।

আজ শুক্রবার সকালে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত নয়জন। বেলা ১১টায় নতুন বাজারে মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, ধর্মীয় সভা উপলক্ষ্যে মাঠে নানা পসরা নিয়ে বসে দোকানদাররা।

এসময় সেখানে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই এহছান নামে এক শিশুর মৃত্যু হয়। আহত ১০ জনকে চট্টগ্রাম মেডিক্যালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

এদিকে বৃহস্পতিবার রাতে, বরগুনার পাথরঘাটায় মোল্লা আইস ফ্যাক্টরিতে সিলিন্ডার বিস্ফোরণে সম্রাট নামে একজন নিহত হয়েছেন। আহত হন নারী ও শিশুসহ শতাধিক মানুষ। গুরুতর আহত ১০ জনকে বরিশাল শেরে ই বাংলা মেডিক্যালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, বিস্ফোরণে এক কিলোমিটার এলাকায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছে। অক্সিজেন সংকট দেখা দেয়ায় মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ