মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’ এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আগামী ৫ নভেম্বর শুরু হচ্ছে মাসনা মাদরাসার বার্ষিক দ্বীনি মাহফিল গ্রিড বিপর্যয়ে ঢাকা-চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ বিশ্ববাজারে তেলের দামে পতন, কমলো কত? জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ শেষ হচ্ছে আজ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৪) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা অব্যাহত: জাতিসংঘের তদন্ত কমিশন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২০ পেলেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার- ২০২০ ঘোষণা করা হয়েছে। এ বছর কবিতায় মুহাম্মদ সামাদ ও কথাসাহিত্যে ইমতিয়ার শামীমসহ মোট ১০ জনকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

আজ সোমবার বিকেল ৪টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০ ঘোষণা করেন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি রবিবার এক সভায় পুরস্কার প্রাপ্তদের মনোনয়ন দেয়। সভায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক ও পুরস্কার কমিটির সভাপতি কবি হাবীবুল্লাহ সিরাজী।

২০২০ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত অন্যরা হলেন- প্রবন্ধে বেগম আখতার কামাল, অনুবাদে সুরশেরঞ্জন বসাক, নাটকে রবিউল আলম, শিশুসাহিত্যে আনজীর লিটন, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় সাহিদা বেগম, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে অপরেশ বন্দোপাধ্যায়, আত্মজীবনীতে ফেরদৌসী মজুমদার, ফোকলোরে মুহাম্মদ হাবিবুল্লা পাঠান।

সংবাদ সম্মেলনে হাবীবুল্লাহ সিরাজী বলেন, বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি অথবা ভার্চুয়ালি যুক্ত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। এ পুরস্কারের অর্থমূল্য তিন লাখ টাকা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ