বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

রমেক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) সাত নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে রমেক হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রমেক হাসপাতালের যৌন বিভাগের অধ্যাপক ডা. মঞ্জুরুল করিমকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী, গণপূর্তের ইলেকট্রো মেকানিক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রাজিয়া সুলতানা ও হাসপাতালের প্রশাসনিক বিভাগের সহকারী পরিচালক ডা. মোস্তফা কামাল চৌধুরীকে সদস্য করা হয়েছে।

কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে হাসপাতালের পরিচালক বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়। এর আগে সোমবার (২০ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে রমেক হাসপাতালের তৃতীয় তলায় ৭ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই ওয়ার্ডের এসি, কম্পিউটার ও বিছানাসহ আসবাবপত্র পুড়ে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ