বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

মাগুরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বিচারিক কার্যক্রম গতিশীল করার উদ্যোগ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ২০২৫। শনিবার (৯ আগস্ট) মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে আদালত ভবনের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায় ও গৌর সুন্দর বিশ্বাস, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, মাগুরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহিদ পারভেজ, পিবিআই মাগুরার পুলিশ সুপার গাজী রবিউল ইসলামসহ জেলার আইন-শৃঙ্খলা বাহিনী ও বিচারিক কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

কনফারেন্সে পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি, বিচারকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মামলা দ্রুত নিষ্পত্তি, সমন জারি, আদালত চত্বরে সাক্ষীদের নিরাপত্তা, ময়নাতদন্ত কার্যক্রমের মানোন্নয়ন, সময়মতো মেডিকেল রিপোর্ট প্রদান, পুলিশ রিমান্ডে নিয়মতান্ত্রিকতা এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তারের ক্ষেত্রে আপিল বিভাগের নির্দেশনা বাস্তবায়ন তদারকিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, বিচারপ্রার্থীদের আস্থা অটুট রাখতে আইনের যথাযথ প্রয়োগ ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়া জরুরি। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সমন্বিত আলোচনা বিচারপ্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ