শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

এক মাসে হারামাইনে আগমন ঘটেছে ৬ কোটির বেশি মুসলিমের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পবিত্র হজের মৌসুম শেষে গত এক মাসে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে ৬ কোটিরও বেশি মুসলিম আগমন করেছেন।
সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। 

সংবাদমাধ্যমটি জানায়, হিজরি ১৪৪৭ সালের মুহাররম মাসে মক্কার মসজিদুল হারাম ২ কোটি ৭৫ লাখ ৩১ হাজার ৫৯৯ মুসল্লিকে স্বাগত জানিয়েছে। এদের মধ্যে ৪৭ হাজার ৮২৩ জন হাতিম এলাকায় নামাজ আদায় করেছেন। এই মাসে উমরাহ পালনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ লাখ ৫৭ হাজার ২৭০ জন। 

অন্যদিকে, মদিনার মসজিদে নববী স্বাগত জানিয়েছে ২ কোটি ১৫ লাখ ৭৬ হাজার ২০০ মুসল্লিকে। এর মধ্যে রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করেছেন ১১ লাখ ২২ হাজার ৩৬৮ জন। এ ছাড়া প্রিয়নবী (সা.) ও দুই সাহাবি হজরত আবু বকর (রা.) ও ওমর (রা.)-এর রওজা জিয়ারতের জন্য আগমন করেছেন ২১ লাখ ১০ হাজার ৩৭৫ জন। 

হারামাইন কর্তৃপক্ষ জানায়, সৌদি সরকারের নির্দেশনা মেনে জিয়ারতকারীদের সব ধরনের সহযোগিতা নিশ্চিত করতে তারা অঙ্গীকারবদ্ধ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ