শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নান্দাইলের চন্ডিপাশা ইউনিয়ন ইমাম-উলামা পরিষদের আত্মপ্রকাশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ৪ নং চন্ডিপাশা ইউনিয়নের তরুণ আলেম সমাজের ঐক্যবদ্ধ অরাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও সমাজসেবামূলক প্ল্যাটফর্ম “ইমাম-উলামা পরিষদ” আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।

বৃহস্পতিবার বাদ যোহর থেকে বাদ মাগরিব পর্যন্ত নান্দাইল চৌরাস্তা জামে মসজিদে বিশেষ আয়োজনে এ আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি মাওলানা আব্দুল কুদ্দুস এবং সঞ্চালনা করেন মুফতি নূরুল্লাহ মাহমুদ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক অবক্ষয়, ধর্মীয় চেতনার দুর্বলতা, মাদক, জুয়া ও নৈতিক বিচ্যুতি রোধে তরুণ আলেমসমাজকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। পরিষদ ইউনিয়নের প্রতিটি ওলামা, মাদরাসা, মসজিদ ও দ্বীনি প্রতিষ্ঠানকে একত্রিত করে ইসলামি দাওয়াহ, শিক্ষা বিস্তার ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি: মাওলানা আমীনুল হক সিদ্দিকী
সিনিয়র সহসভাপতি: মাওলানা আব্দুর রহিম, মাওলানা আবুল কালাম
সহসভাপতি: মাওলানা কামরুল ইসলাম (বারুইগ্রাম), মাওলানা হিমেল (বারুইগ্রাম), মাওলানা আতাউল করিম (ডাংরি), মাওলানা নুরুজ্জামান (নিজবানাইল)
সাধারণ সম্পাদক: মাওলানা নূরুল্লাহ মাহমুদ
সহ-সাধারণ সম্পাদক: মাওলানা নুরুদ্দিন (বাঁশহাটি), মাওলানা ইজহারুল হক (ফুলবাড়ীয়া)
সাংগঠনিক সম্পাদক: মাওলানা মোহাম্মদ
সহ-সাংগঠনিক সম্পাদক: মাওলানা তাজুল ইসলাম, মাওলানা মোজাম্মেল (নিজবানাইল), মাওলানা আব্দুল মতিন (শিয়ালধরা)
তথ্য ও প্রচার সম্পাদক: মাওলানা নাসিম আরাফাত
সহকারী তথ্য ও প্রচার সম্পাদক: হাফেজ মাওলানা নোমান আহমদ (বাঁশহাটি)
অর্থ সম্পাদক: হাফেজ অলি উল্লাহ
সহকারী অর্থ সম্পাদক: মাওলানা আবু বকর (উত্তরবানাইল)
আইন বিষয়ক সম্পাদক: মাওলানা সেলিম
সাহিত্য সম্পাদক: মাওলানা আসাদুল্লাহ সুলাইমান, মাওলানা রাকিবুল ইসলাম 
দাওয়াহ সম্পাদক: মাওলানা জাকির আহমাদ, মাওলানা শফিকুল ইসলাম (দক্ষিণ বাঁশহাটি)
শিক্ষা ও গবেষণা সম্পাদক: মুফতি ইসমাইল নান্দাইলী
সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক: মাওলানা নাজমুল ইসলাম পাপন
মাদরাসা বিষয়ক সম্পাদক: হাফেজ ইয়াহিয়া
সংস্কৃতি সম্পাদক: হাফেজ ইব্রাহিম খলিল
সমাজকল্যাণ সম্পাদক: মাওলানা রিয়াদ বিন ইয়ামিন (ডাংরি)
মসজিদ উন্নয়ন সম্পাদক: মাওলানা আবুল বাশার, মাওলানা ইয়াহিয়া চামারুল্লাহ

পঁচিশোর্ধ সদস্য নিয়ে এই কমিটি গঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়নের ওলামায়ে কেরাম, ইমাম, মসজিদ-মাদরাসার শিক্ষক ও স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। বক্তারা এ উদ্যোগকে ইসলামী শিক্ষা বিস্তার ও সমাজ সংস্কারে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ