শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

রাশিয়ায় সামরিক কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইঞ্জিনে আগুন লেগে রাশিয়ার ইভানোভো অঞ্চলে সামরিক বাহিনীর একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত উড়োজাহাজটিতে ৮ জন ক্রু ও ৭ জন যাত্রীসহ মোট ১৫ জন আরোহী ছিলেন।

মঙ্গলবার (১২ মার্চ) উড়োজাহাজটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় বলে জানিয়েছে মস্কো।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার একটি ইলিউশিন আইএল-৭৬ সামরিক কার্গো উড়োজাহাজ মঙ্গলবার উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইভানোভো অঞ্চলে সামরিক বাহিনীর একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। দেশটির একাধিক অনলাইন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজের ১৫ আরোহীর কেউই বেঁচে নেই।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইভানোভোর ‘‘সেভারনি’’ বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির ইঞ্জিনটি আগুন ধরে যায়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ