শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

গাজায় ইসরায়েলি বাহিনীর অর্ধশতাধিক হামলা, জরুরি সতর্কতা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলি বাহিনীর হামলার পর গাজায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে দখলদার ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক আক্রমণ করেছে। গাজার বিভিন্ন অংশে চালানো এসব হামলায় ১০ জন গুরুতর আহত হয়েছেন।

গাজার সরকারি তথ্য মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানায়। মঙ্গলবার সকালে হামাসের কেন্দ্রীয় দফতরের বরাত দিয়ে তুর্কি সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সি জানায়, বিভিন্ন বাসভবন, নিরাপত্তা সদর দফতর, বেসামরিক স্থাপনা ও কৃষিজমি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

হামলা বন্ধের ব্যাপারে তেল আবিব এখনও কিছু জানায়নি। তবে নাম প্রকাশ না করে ইসরায়েলের এক কর্মকর্তা হিব্রু ওয়েবসাইটে জানান, হামাসের আচরণের ওপরই সবকিছু নির্ভর করছে।

উল্লেখ্য, সোমবার সকালে গাজা উপত্যকা থেকে তেল আবিব রকেট হামলার জবাবে সোমবার সন্ধ্যা থেকে দখলদার ইসরায়েল প্রচণ্ড হামলা শুরু করে।

মিশরের মধ্যস্থতায় সোমবার রাতে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হলেও মঙ্গলবার সকালে ফের হামলা শুরু করে। মঙ্গলবার সকাল থেকেই সীমান্তের কাছকাছি ইসরায়েলিদের লক্ষ করে রকেট হামলার শব্দ শোনা গেছে। হামাসের স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করেছে ইসরায়েলি সৈন্যরা।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ