শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

চিকিৎসার জন্য ৬ সপ্তাহের জামিল পেলেন নওয়াজ শরিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ চিকিৎসার জন্য ছয় সপ্তাহের জামিন পেয়েছেন। তবে তাকে দেশের ভেতরেই চিকিৎসা করাতে হবে।

মঙ্গলবার (২৬ মার্চ) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আসিফ সাঈদ খোসার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ নওয়াজের করা এক জামিনের আবেদন গ্রহণ করে এ আদেশ দেন। সেইসঙ্গে তাকে এক কোটি রুপি মূল্যমানের দুটি জামিন বন্ড জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সংক্ষিপ্ত আদেশে প্রধান বিচারপতি বলেছেন, ছয় সপ্তাহ শেষ হলে নওয়াজ শরিফ নিজেই কারাগারে আত্মসমর্পণ করবেন। আর সেটা না করলে তাকে গ্রেফতার করা হবে। জামিনে থাকা অবস্থায় তিনি দেশে বাইরে যেতে পারবেন না।

নওয়াজ শরিফের আইনজীবী জরুরি এনজিওগ্রাফি করানোর কথা বলে আট সপ্তাহের জামিনের আবেদন করেন। কিন্তু আদালত ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেন। তবে সংক্ষিপ্ত আদেশ অনুযায়ী চিকিৎসার জন্য আরো সময় লাগলে আবারো সংশ্লিষ্ট আদালতে আবেদন করতে পারবেন তিনি।

এদিকে, পিতার জামিনে স্বস্তি প্রকাশ করেছেন নওয়াজ-কন্যা মরিয়ম নওয়াজ। সেইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি এবং নওয়াজের দল পিএমএল-এন-এর মুখপাত্র মরিয়াম আওরঙ্গজেবসহ অন্য নেতারা আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ