শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডের রাগবি খেলোয়াড়ের ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় আহতদের দেখতে হাসপাতালে গিয়ে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করেছেন নিউজিল্যান্ডের রাগবি খেলোয়াড় ওফা তুঙ্গাফাসি।

একই দিন ওফার বন্ধু সনি বিল উইলিয়ামস ও তার মা  ইসলাম গ্রহণ করেন।

মঙ্গলবার (২৬ মার্চ) ব্রিটিশ জাজ কণ্ঠশিল্পি জন ফন্টেইন টুইটারে লিখেন, আল্লাহু আকবার! আজ সনি বিল উইলিয়ামের মা এবং তার সতীর্থ ওফা তুঙ্গাফাসি ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ তাদের পক্ষে এটিকে সহজ করে দিন এবং তাদের জান্নাতুল ফিরদাউস দান করুন।

জানা যায়, ওফা ও সনি উইলিয়ামস শুক্রবার (২২ মার্চ) ক্রাইস্টচার্চ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান। তাদের প্রতি সহমর্মিতা ও সববেদনা প্রকাশ করেন।

কিছুদিন ধরেই ওফা বন্ধুর মাধ্যমে ইসলামের বিষয়ে জানার চেষ্টা করে আসছিলেন। সেই সূত্রেই তিনি ইসলাম গ্রহণ করেন।

এ প্রসঙ্গে ওফা তুঙ্গাফাসি বলেন, হাসপাতালে মুসলিম ভাইদের দেখার অভিজ্ঞতা ছিল অন্যরকম। আমি তাদের থেকে অনুপ্রাণিত।

গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুই মসজিদে শ্বেতাঙ্গ উগ্রবাদী সন্ত্রাসীর বর্বরোচিত হামলায় ৫০ মুসলিম নিহত হন। এ নিয়ে সারা বিশ্বে শোকের ছায়া নেমে আসে। ওই হামলার পরের শুক্রবার সেখানে সর্ববৃহৎ জুমা অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলিমগণ জুমায় শরিক হন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ