শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ইসরায়েলকে হামাসের হুঁশিয়ারি, চলবে প্রতিরোধ সংগ্রাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ সংগ্রাম চলবে। কোনো অবস্থাতেই এ লড়াই বন্ধ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রতিরোধ আন্দোলন হামাস।

বুধবার (২৭ মার্চ) এক বক্তব্যে এ কথা জানান সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া।

ইসরায়েলকে সতর্ক করে তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের ইসরায়েলবিরোধী মনোবল ভাঙতে পারবে, এ দিবাস্বপ্ন যেন ইসরায়েল ভুলেও না দেখে। হামাস সম্প্রতি তাদের সেই শিক্ষা দিয়েছে। এর মাধ্যমে তেল আবিব আমাদের সতর্কবার্তা পেয়েছে।

(ধারণা করা হচ্ছে, এই সতর্কবার্তা দ্বারা দুদিন আগে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে নিক্ষিপ্ত একটি দূরপাল্লার রকেটকে বুঝিয়েছেন ইসমাইল হানিয়া।)

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধে অংশ নেয়ার জন্য গাজার সকল পক্ষকে ধন্যবাদ জানান হামাস নেতা ইসমাইল হানিয়া। সেই সঙ্গে তিনি এই প্রতিরোধে সহায়তাকারী সকলের প্রতি কৃতজ্ঞতাও জানান।

এ সময় ইসমাইল হানিয়া আগামী ৩০ মার্চের ইসরায়েলবিরোধী বিক্ষোভে ব্যাপকভাবে অংশ গ্রহণের আহ্বান জানান।

গত বছরের এই দিন মাতৃভূমিতে প্রত্যাবর্তনের অধিকার আদায়ে সীমান্তে ইসরায়েলবিরোধী ব্যাপক বিক্ষোভ করে ফিলিস্তিনিরা। এ আন্দোলনে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২৬০ ফিলিস্তিনি নিহত ও ২৬ হাজার আহত হয়েছেন।

প্রসঙ্গত, হামাসের হামলার জবাবে মঙ্গল ও বুধবার রাতে গাজার খান ইউনুস ও রাফাহ এলাকায় হামাসের লক্ষ্যবস্তুকে টার্গেট করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। পাল্টা জবাবে ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো। পরে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ