শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

জাহাজ হাইজ্যাক করলো লিবিয়ায় উদ্ধার হওয়া অভিবাসীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবিয়ার সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে কিছু অভিবাসীকে উদ্ধার করে একটি বাণিজ্যিক জাহাজ। এরপরই ওই অভিবাসীরাই সেই জাহাজটিকে হাইজ্যাক করে এবং মাল্টার দিকে যেতে নির্দেশ দেয়।

দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, লিবিয়ার উপকূলবর্তী এলাকা থেকে একশোরও বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়। পরে জাহাজটির পক্ষ থেকে বলা হয়, তাদের লিবিয়ায় ফেরত পাঠানো হবে। মূলত এ কথা শোনার পরই জাহাজটি হাইজ্যাক করে তারা।

এদিকে মাল্টার সামরিক বাহিনী বলছে, হাইজ্যাক হওয়া জাহাজটিকে তাদের সমুদ্রসীমায় ঢুকতে দেয়া হবে না। আর ইতালির উপপ্রধানমন্ত্রী মাতেও সালভেনি এসব অভিবাসীকে ‘জলদস্যু’ হিসেবে আখ্যায়িত করেছেন।

কিছুদিন আগেই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ঘোষণা দেয়, ভূমধ্যসাগরে নৌবাহিনীর পক্ষ থেকে কোনও টহল দেয়া হবে না। তখন ইইউ-এর পক্ষ থেকে বলা হয়, ইতালির অনুরোধে সেপ্টেম্বরে অপারেশন সোফিয়া স্থগিত করা হয়।

অপারেশনে সোফিয়ার উদ্দেশ্য ছিল চোরাকারবারিদের সঠিক পথে নিয়ে আসা এবং যেসব অভিবাসীরা নৌকায় করে ইউরোপে পৌঁছাতে চায় তাদের উদ্ধার করা। চার বছর আগে মিশনটি শুরু হয়। এর মাধ্যমে প্রায় ১০ হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ