শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ভারতকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইমলাম: ভারতের অ্যান্টি-স্যাটেলাইট মিসাইল টেস্টের পর যুক্তরাষ্ট্র ভারতকে সতর্ক করেছে।

বুধবার অ্যান্টি-স্যাটেলাইট মিসাইল টেস্টের মাধ্যমে নিজেদেরই একটি স্যাটেলাইট ধ্বংস করেছে ভারত।এরপর মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষা সচিব প্যাট্রিক সানাহান ‘মহাকাশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন।’

সানাহানের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানায়, ভারতের মিসাইল টেস্ট এখনও পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। যদিও দিল্লি জানিয়েছে তারা নিম্ন কক্ষপথে মিসাইল টেস্ট চালিয়েছে, এজন্য মহাকাশে কোনও বর্জ্য থাকবে না।

ভারতের মিসাইল টেস্টের পর সানাহান সাংবাদিকদের বলেন, আমার বার্তা হবে এরকম- আমরা সবাই মহাকাশে থাকি। এটাকে কেউই বিশৃঙ্খল না করি। মহাকাশ এমন একটি জায়গা হওয়া উচিৎ যেখানে আমরা ব্যবসার কাজ করতে পারি।

এটা এমন একটা জায়গা হওয়া উচিত যেখানে সবাই কাজ করার স্বাধীনতা পাবে।
এ ধরনের পরীক্ষা থেকে তৈরি হওয়া বর্জ্য বেসামরিক এবং সামরিক স্যাটেলাইটকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

আরএই্চ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ