শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

মোদীর বিরুদ্ধে তদন্তে নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্যাটেলাইট ধ্বংসকারী অস্ত্র পরীক্ষার কথা ঘোষণা করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে।

বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন এ খবর দিয়েছে। কমিশনের ‘অফিসারদের কমিটি’কে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে।

এই ভাষণের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন কি-না, অফিসারদের ওই কমিটি সেটাই খতিয়ে দেখবে। এই কমিটিকে অবিলম্বে পরবর্তী রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ করবে কমিশন।

বুধবার দুপুরে স্যাটেলাইট ধ্বংসকারী অস্ত্র এ-স্যাট -এর পরীক্ষা সফল হয়েছে বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর সাফল্য নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা ঘিরে প্রতিবাদে মুখর হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, এটা বিজ্ঞানীদের কৃতিত্ব, তাই এই ঘোষণা তাদেরই করা উচিত। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও এ নিয়ে সরব হয়েছেন। তাদের অভিযোগ, ভোটবাজারে মুনাফা লুটতে বিজ্ঞানীদের সাফল্য নিয়ে রাজনীতিকরণ করছেন নরেন্দ্র মোদী।

সূত্র:  টাইমস অব ইন্ডিয়া

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ