শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

পবিত্র কুরআন অবমাননায় পাকিস্তানে গ্রেফতার ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র কুরআনের পৃষ্ঠায় আগুন লাগানোর অভিযোগে পাকিস্তানের লাহোরের কাসুর শহরের অদূরে একটি গ্রাম থেকে ৭ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, কাসুর শহরের অদূরে একটি গ্রামের কবরস্থানের কাছে পবিত্র কুরআনের পৃষ্ঠায় আগুন লাগানোর অভিযোগে এদের গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় জনগণ বিষয়টি অবগত হওয়ার পর তাদের মারধর করে। বিষয়টি পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কুরআন অবমানকারীদের গ্রেফতার করে।

স্থানীয় কর্মকর্তারা রাগান্বিত লোকদের শান্ত করে গ্রেফতারকৃত লোকদের বিচার করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ইতিমধ্যে পুলিশ সদর দফতরে ধর্মীয় পবিত্রতার অপমান করার জন্য আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

পাকিস্তানের আইন অনুযায়ী, ধর্মীয় পবিত্রতার অবমাননা বিশেষ করে ধর্মীয় শিরোনামের অপব্যবহার করা, ইচ্ছাকৃতভাবে পবিত্র কুরআনের অবমাননা করা, ধর্মীয় অনুভূতির অপমান করা এবং হযরত মুহাম্মাদ সা.এর নামে অপ্রীতিকর শব্দ ব্যবহার করা জন্য কঠোর শাস্তি নির্ধারণ করা হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ