শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে আলজেরিয়ায় রাজপথে লাখো মানুষের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেল আজিজ বুতেফলিকার পদত্যাগের দাবিতে আলজিয়ার্সের রাস্তায় বিক্ষোভ করেছে লাখ লাখ মানুষ।

গত ছয় সপ্তাহ ধরে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে চলা অস্থিরতার মধ্যে শুক্রবার সবচেয়ে বড় বিক্ষোভ হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা পাথর ছুঁড়লে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং রাবার বুলেট ছোড়ে।

গত কয়েক সপ্তাহ ধরে চলা এই অস্থিরতার অবসান ঘটাতে এগিয়ে এসেছে দেশটির সেনাবাহিনী। তারা দায়িত্ব পালনে প্রেসিডেন্ট বুতেফলিকাকে অযোগ্য ঘোষণা করার আহ্বান জানিয়েছে।

সেনাবাহিনীর এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে দেশটির সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়ন এবং ক্ষমতাসীন জোট সরকারের শরিক ন্যাশনাল র্যালি ফর ডেমোক্রেসি (আরএনডি)।=

প্রসঙ্গত, প্রেসিডেন্ট বুতেফলিকা’র সমালোচকরা তাঁকে বলেন ‘জীবন্মৃত’। ২০১৩ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি কার্যত পক্ষাঘাতগ্রস্ত। বয়স ৮২ বছর হলেও পঞ্চমবারের মতো নির্বাচনে অংশ নিতে চান তিনি।

বিশ্লেষকরা বলছেন, আলজেরিয়ার গুরুত্বপূর্ণ তিনটি পক্ষ এক হওয়ায় তার ক্ষমতায় থাকার সম্ভাবনা নেই বললেই চলে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ