শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

তুরস্কের মুশ শহরে জরুরি অবস্থা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কায় তুরস্কের মুশ শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেখানে ১৫ দিন ধরে জরুরি অবস্থা জারি থাকবে।

গত রোববার অনুষ্ঠিত স্থানীয় পরিষদ নির্বাচনে মুশ শহরে মেয়র পদে অল্প ভোটের ব্যবধানে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একেপি'র প্রার্থী জয়লাভ করার পর সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

মুশ শহরে একেপি'র প্রার্থী ৩৪.৮৩ শতাংশ ভোট পেয়েছে। বিরোধী দল রিপাবলিকান পিপল'স পার্টি বা সিএইচপি'র প্রার্থী পেয়েছে ৩৩.৪৯ শতাংশ ভোট। সিএইচপি ওই ফলাফল প্রত্যাখ্যান করে বলেছে, আড়াই হাজার ভোট নষ্ট করা হয়েছে।

এ পরিস্থিতিতে প্রশাসন ওই শহরে ১৫ দিনের জন্য সব ধরণের বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ করেছে। এছাড়া কেউ এ বিষয়ে গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে পারবে না। মুশ শহরটি তুরস্কের পূর্বাঞ্চলীয় মুশ প্রদেশের রাজধানী।

সোমবারের স্থানীয় পরিষদ নির্বাচনে এরদোগানের দল ক্ষমতাসীন একেপি জাতীয়ভাবে ভালো করলেও রাজধানী আঙ্কারা এলাকায় হেরে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ