সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান রাহাতের মুফতি হওয়ার স্বপ্নের পাশে গাজীপুর জেলা পরিষদ সুন্দর দেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের চলে যাওয়ার ৫২ বছর আজ

মিরপুরে খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি শেখ গোলাম আসগর বলেছেন, দেশ আজ গভীর সংকটময় সময় পার করছে। সাধারণ মানুষের জান-মালের কোন নিরাপত্তা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। দেশে একের পর এক ইসলামবিরোধী ষড়যন্ত্র চলছে। গুম, খুন, জুলুম-নির্যাতন ও ইসলামের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র মোকাবেলায় ইসলামি শক্তির ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৮টায় স্থানীয় আল-ফুয়াদ কমিউনিটি সেন্টারে খেলাফত মজলিস মিরপুর জোনের উদ্যোগে অনুষ্ঠিত ওলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগরীর সহ-সভাপতি ও মিরপুর জোন পরিচালক ডাঃ মোঃ রিফাত হোসেন মালিকের সভাপতিত্বে এবং সহকারি জোন-পরিচালক জনাব এম এ সালামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশেপ্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-মহাসচিব মাওলানা আহাম্মদ আলী কাসেমী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম- মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী, খেলাফত মজলিসের ঢাকা মহানগরী সহ-সভাপতি ও মিরপুর-১১নং ঢাল বড় মসজিদের খতিব মাওলানা আব্দুল মান্নান, কেন্দ্রীয় নিবার্হী সদস্য হাফেজ মাওলানা জিন্নত আলী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা ওজায়ের আমিন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা মহানগরী সহ-সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন, শ্রমিক মজলিস সেক্রেটারি মোঃ আবুল কালাম, ইসলামী ছাত্র মজলিসের ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা আজিজুল্লাহ আহমদি, জামেয়া ইমদাদিয়া কল্যানপুরের মুহাদ্দিস মাওলানা ইয়াহিয়া নোমানী, দারুল হাবিব মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন খাঁন, মিরপুর থানা সভাপতি হাফেজ মাওলানা আবু ইউসুফ, জামেয়া নেজামীয়া ডেমরার মুহাদ্দিস মাওলানা ইউসুফ শরিফ, পল্লবী থানা সভাপতি অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, শাহআলী থানা সভাপতি মাওলানা রিয়াজুল আরিফ, হাবিলের পুকুরপাড় মাদরাসার মুহাদ্দিস মুফতি শহিদুল ইসলাম, রূপনগর থানা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ, কাফরুল থানা দায়িত্বশীল মাওলানা মেজবাহ উদ্দিন প্রমূখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ