সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান রাহাতের মুফতি হওয়ার স্বপ্নের পাশে গাজীপুর জেলা পরিষদ

আরো ১২ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইহুদিবাদী ইসরায়েলের সেনারা পশ্চিম তীরে হামলা চালিয়েছে ফিলিস্তিনের আরো ১২ জন নাগরিককে গ্রেপ্তার করেছে।

অবৈধ ইহুদিবাদী ইসরায়েলের সেনারা এক বিবৃতিতে ঘোষণা করেছে পশ্চিম তীরের বিভিন্ন এলাকা থেকে গত তিনদিনে সন্ত্রাসবাদী কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ফিলিস্তিনি নাগরিকদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। ইহুদিবাদী শাসক বাহিনী প্রতিদিন নিয়ন্ত্রিত জেরুজালেম এবং পশ্চিম তীরে থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে ফিলিস্তিনিদের বাড়িঘরে আক্রমণ চালিয়ে তাদের গ্রেপ্তার করছে।

ফিলিস্তিন মুক্তি সংস্থার আওতাধীন প্রিজনারস অফ লিবার্টির কমিটি ঘোষণা করেছে বর্তমানে ফিলিস্তিনের পাঁচ হাজারের অধিক নাগরিক ইহুদিবাদী ইসরায়েলের কারাগারে বন্দি রয়েছে।

-এটি