রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
সোমবার চট্টগ্রামে দাওয়াহ কনফারেন্সে প্রধান অতিথি আল্লামা সাজ্জাদ নোমানী আমেরিকার প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য নেই : মুজতবা খামেনি ২৯ জুলাই ইতমিনান বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বললেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার রাজধানীর আরও ৫০ পয়েন্টে ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর দুই সেনা নিহতের জেরে ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের আজ শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া একদিনে পাঁচ জেলায় ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জনপ্রত্যাশা পূরণ হবে না: আমিরে মজলিস আমরা ঘৃণার ঝড়ের মধ্যে ভালোবাসার প্রদীপ জ্বালাতে চাই: মাওলানা আরশাদ মাদানী

ইরাকের সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘের প্রধান অ্যান্টোনিও গুতেরেস ইরাকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে অব্যাহত গোলাবারুদ ব্যবহার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি আরো বলেন, ইরাকের গত দু’দিনের চরম সহিংসতার ঘটনায় বিক্ষোভকারীদের অব্যাহত হত্যা ও আহত করায় আমরা গভীরভাবে ব্যথিত হয়েছি।

তিনি ইরাকি কর্তৃপক্ষকে সংযমের অনুরোধ করেছেন, বিক্ষোভকারীদের জীবন রক্ষা করা, মত প্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকারকে সম্মান করার এবং সমস্ত সহিংসতা দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

গুতেরেস ইরাকি কর্তৃপক্ষকে কূটনৈতিক ও কনস্যুলার সুবিধা এবং কর্মীদের পাশাপাশি সরকারী ও বেসরকারী সম্পত্তি রক্ষার কথা মনে করিয়ে দিয়ে সতর্ক করেছেন।

ন্যাশনাল ইরাকি নিউজ এজেন্সি পুলিশ ও মেডিকেল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বিক্ষোভ চলাকালে নিহত বেশিরভাগ মানুষ নিরস্ত্র ছিল।

সর্বশেষ মৃত্যুর খবর অনুযায়ী, অক্টোবর থেকে এ পর্যন্ত সরকারবিরোধী বিক্ষোভে ৪০৮ জনের মত মৃত্যু হয়েযছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ