রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
সোমবার চট্টগ্রামে দাওয়াহ কনফারেন্সে প্রধান অতিথি আল্লামা সাজ্জাদ নোমানী আমেরিকার প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য নেই : মুজতবা খামেনি ২৯ জুলাই ইতমিনান বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বললেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার রাজধানীর আরও ৫০ পয়েন্টে ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর দুই সেনা নিহতের জেরে ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের আজ শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া একদিনে পাঁচ জেলায় ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জনপ্রত্যাশা পূরণ হবে না: আমিরে মজলিস আমরা ঘৃণার ঝড়ের মধ্যে ভালোবাসার প্রদীপ জ্বালাতে চাই: মাওলানা আরশাদ মাদানী

ন্যাটোর নয়, ম্যাক্রনের ব্রেন ডেথ হয়েছে: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ন্যাটো জোটের নয়, বরং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের ব্রেন ডেথ হয়েছে।

সম্প্রতি তুরস্ক কর্তৃক সিরিয়ায় হামলা ও ন্যাটো জোটের কার্যাকারিতা সম্পর্কে ম্যাক্রনের দেয়া বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুক্রবার এ কথা বলেন এরদোয়ান।

তিনি বলেন, ব্রেন ডেথ যদি কারো হয়ে থাকে তাহলে সেটি হয়েছে ফরাসি প্রেসিডেন্টের, ন্যাটোর নয়। ম্যাক্রন একজন অনভিজ্ঞ রাজনীতিবিদ।

সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযান বিষয়ে ম্যাক্রনের প্রশ্ন প্রত্যাখ্যান করে এরদোয়ান পাল্টা প্রশ্ন করেন, ফ্রান্সের সেনারা তুরস্কে কি কাজ করছে?

উল্লেখ্য, বৃহস্পতিবার প্যারিসে ন্যাটো মহাসচিব জেন্স জেন্স স্টোল্টেনবার্গের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন বলেন, বর্তমানে মার্কিন নেতৃত্বাধীন জোট ন্যাটো এতটাই অকার্যকর হয়ে পড়েছে যে কার্যত এর ব্রেন ডেথ হয়েছে।

তিনি আরো বলেন, ন্যাটো জোটের সদস্য হওয়া সত্ত্বেও তুরস্ক এককভাবে সিরিয়ায় সেনা আভিযান পরিচালনা করেছে। এর মাধ্যমে প্রমাণিত হয় যে, মার্কিন নেতৃত্বাধীন জোটটির কার্যত মৃত্যু হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ