শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালের চেয়েও বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে সিকিম ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা তিস্তার ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার, ঝুঁকিতে আরও ২৫০ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা, বিভিন্ন এলাকায় হতে পারে ভারি বর্ষণ শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করাকে ইবাদত মনে করি: শিক্ষামন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫০ ফিলিস্তিনের আঙুরবাগানে ইসরায়েলি বসতিদের লুটপাট নিষ্কাশনে কমছে কাপ্তাই হ্রদের পানি, জেগে উঠছে ঝুলন্ত সেতু ‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে’ চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, ময়মনসিংহে ট্রেন চলাচলে বিঘ্ন 

ঢাকায় মিলিত হলেন আল্লামা শফি রহ. এর খলিফাগণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকায় মিলিত হলেন আল্লামা শাহ আহমদ শফি রহ. এর খলিফাগণ। রাজধানীর ধোলাইপাড় চৌরাস্তা সংলগ্ন আসকান টাওয়ারে মিলিত হয়েছেন তারা।

আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১০ টায় ‘আনজুমানে দাওয়াতে ইসলাহ বাংলাদেশ’ এর ব্যানারে একত্রিত হয়েছিলেন তারা।

মুফতি ইমাদুদ্দীন, মাওলানা মিনহাজ ও মুফতি নাসির উদ্দীন কাসেমীর যৌথ পরিচালনায় এতে সভাপতিত্ব করেছেন আল্লামা শাহ আহমদ শফি রহ. এর বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আনাস মাদানি।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেছেন, মাওলানা রুহুল আমিন খান উজানি, চাঁদপুর শাহতলীর পীর মাওলানা আবুল বাশার, ফরিদাবাদের মাওলানা নূরুল আমিন, মাওলানা মাহফুজুল হক ও সাভারের মাওলানা হেলালুদ্দীন আফতাবী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আনাস মাদানি বলেন, ‘শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহ. এর জীবদ্দশায় গতবছর হাটহাজারী মাদরাসায় সকল খলিফাগণ একত্রিত হয়েছিলেন। সেখানে হজরত বলেছিলেন, আমাদের খানকাহভিত্তিক মেহনত ও দাওয়াত দিতে হবে। সে সময় হজরতের পৃষ্ঠপোষকতায় গঠিত হয় ‘আনজুমানে দাওয়াতে ইসলাহ বাংলাদেশ’। হজরত যে দরদ ও ব্যথা নিয়ে এ সংগঠন তৈরি করেছিলেন আমাদের হজরতের সে ব্যথা ও দরদ বুঝে সমাজে দাওয়াতের মেহনত চালিয়ে যেতে হবে।’

সংগঠনটির দপ্তর সম্পাদক মাওলানা মোহাম্মদ সালমান আওয়ার ইসলামকে জানিয়েছেন, প্রতিষ্ঠাকালীন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ছিলেন আল্লামা শাহ আহমদ শফি রহ.। বর্তমানে প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করছেন হজরতের বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানি। সংগঠনের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন মাওলানা আব্দুল কুদ্দুস। আমীর মাওলানা আনাস মাদানি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ