শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে আগুন, রাজবাড়ীতে পুড়ল ৫ দোকান নেপালের চেয়েও বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে সিকিম ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা তিস্তার ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার, ঝুঁকিতে আরও ২৫০ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা, বিভিন্ন এলাকায় হতে পারে ভারি বর্ষণ শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করাকে ইবাদত মনে করি: শিক্ষামন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫০ ফিলিস্তিনের আঙুরবাগানে ইসরায়েলি বসতিদের লুটপাট নিষ্কাশনে কমছে কাপ্তাই হ্রদের পানি, জেগে উঠছে ঝুলন্ত সেতু ‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে’

করোনায় আরও ১৭ প্রাণহানি, নতুন শনাক্ত ১২৭৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৪৭৭ জনে। এছাড়া নতুন করে আরও ১ হাজার ২৭৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় এই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৫ হাজার ৮৭০ জনে।

শুক্রবার বিকালে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯৬ জন। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮৯ হাজার ৯১২ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৭ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব আটজন এবং ষাটোর্ধ্ব আটজন।

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে একজন, খুলনায় দুইজন, রংপুরে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন মারা যান।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৩৫ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৩৩ শতাংশ।

রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৭ দশমিক ১৩ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ২২২ জন (৭৭ দশমিক ০৯ শতাংশ) ও নারী এক হাজার ২৫৫ জন (২২ দশমিক ৯১ শতাংশ)।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ