রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

পাকিস্তানে হোসাইন আহমদ মাদানীর শেষ শাগরেদ ‘ড. নোমানী’র ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে হোসাইন আহমদ মাদানীর শেষ শাগরেদ, জামিআতুর রশিদ করাচির উসতাজে হাদিস, হজরত মাওলানা ড. আবদুল হালিম চিশতী নোমানী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বিকালে ৫টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। এর আগে দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন মাওলানা ড. আব্দুল হালীম চিশতী নোমানী। পাকিস্তানের শীর্ষ আলেম মুফতি রশিদ আহমদ খুরশিদ তাঁর অফিসিয়াল ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. মাওলানা আব্দুল হালিম চিশতী ভারতের জয়পুরে জন্মগ্রহণ করেন। জয়পুরের একটি মাদরাসায় প্রাথমিক শিক্ষা লাভ করেন। সেখানেই পরবর্তীতে দরসে নিজামীর পাঠ সম্পন্ন করেন। এরপর দারুল উলুম দেওবন্দে দীর্ঘ পাঁচ বছর পড়াশোনা করেন।

ড. মাওলানা আব্দুল হালিম চিশতী ছিলেন উপমহাদেশের আজাদী আন্দোলনের অন্যতম সিপাহসালার ও দারুল উলুম দেওবন্দের শায়খুল হাদিস, শায়খুল ইসলাম হযরত মাওলানা সাইয়েদ হোসাইন আহমদ মাদানী রহ. এর পাকিস্তানের সর্বশেষ জীবিত শাগরেদ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ