সোমবার, ২০ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ইরানে বন্দুকধারীর হামলায় নিহত ধর্মীয় নেতা  

'নারীদের জন্য সব স্থানই নিরাপদ হতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারীরা যখন যেখানেই যাক সেখানেই তাদের নিরাপদ রাখতে হবে। কোনো নারী বা মেয়ে যেখানেই হয়রানির শিকার হবে সেখানেই সবাইকে প্রতিবাদ করতে হবে এবং এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন সিআরআইর ট্রাস্টি ও কো-চেয়ারম্যান এবং ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) দূত সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।

বুধবার (১৪ অক্টোবর) 'পাবলিক প্লেসে নারীর নিরাপত্তা' বিষয়ক সচেতনতামূলক এক ক্যাম্পেইনের উদ্বোধনীতে তিনি এ কথা বলেন।

ক্যাম্পেইনটি শুরু করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি)। মূলত সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) সঙ্গে যৌথ উদ্যোগে তারা এ প্রচার কাজ শুরু করেছে।

সায়মা ওয়াজেদ বলেন, নারীদের সম্মান করতে হবে। সম্মান দেয়া শিখতে হবে। নারী-পুরুষ ভেদাভেদ করা যাবে না। গত ৩০ বছর ধর্ম ও বিভিন্ন ইস্যুকে ব্যবহার করে নারীদের ছোট করা হচ্ছে যেমনটা আগে হতো না। নারীরা এখন বাড়ি কিংবা বাসা সবখানে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছে। তারা কোথায় যাবে, কখন যাবে, তাদের পোশাক-চলাফেরা সবকিছু নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে। এসবকে নেগেটিভ ভাবে উপস্থাপন করে নারীদের দোষ দেয়া হচ্ছে। এটা উচিত নয়।

তিনি বলেন, নারীদের অনেক সময় পরিবারের হাল ধরতে হয়। নানা ক্ষেত্রে নানা স্থানে চাকরি করতে যেতে হয়। সেক্ষেত্রে নিরাপত্তা কোনো ইস্যু হওয়া উচিত নয়। সব স্থান নারীর জন্য নিরাপদ হতে হবে। কেনো চাকরি করবে, কি দরকার চাকরি করার এমন প্রশ্ন তোলাই ঠিক নয়।

সায়মা ওয়াজেদ বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন নারী। তাই এ দেশের নারীদের মাথা উঁচু করে চলতে হবে। তারা যেখানেই যাক সেখানেই তাদের নিরাপদ রাখতে হবে। কোনো নারী বা মেয়ে যেখানেই হয়রানির শিকার হবে সেখানেই সবাইকে প্রতিবাদ করতে হবে, এগিয়ে আসতে হবে। প্রত্যেকটা ঘর থেকে এ শিক্ষা দেয়াটা শুরু করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ