রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

পাকিস্তানে গাড়িবহরে হামলা, নিহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে করাচিগামী একটি গাড়ি বহরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলা চালিয়েছে। হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন।

গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বালোচিস্তানে এই হামলা চালানো হয়। জানা গেছে হামলা হওয়া গাড়ি বহরটিতে কয়েকজন সরকারি কর্মকর্তাও ছিলেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, করাচি থেকে ২৫০ কিলোমিটার দূরবর্তী ওরমারা শহরের একটি প্রধান মহাসড়কে আচমকা হামলার শিকার হয় গাড়িগুলো। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে নিরাপত্তাবাহিনীর সদস্যও রয়েছেন। তাদের সবার মরদেহ নিকটবর্তী একটি নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে বালোচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া ল্যাঙ্গোভ হামলায় ১৫ নিহত হয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, সাত থেকে আটজন হামলাকারী রকেট লঞ্চারসহ ভারি অস্ত্র নিয়ে গাড়িবহরে হামলা চালায়। তবে তাদের কাউকে আটক করা যায়নি। হামলায় আরো বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। মূলত গাড়ি বহরটিতে রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস উন্নয়ন করপোরেশন লিমিটেডের কর্মীরা ছিলো বলেও জানান তিনি।

এদিকে হামলার পরপরই মহাসড়কটি বন্ধ করে এলাকাজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে স্থানীয় নিরাপত্তাবাহিনী। তব কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হয়ে পারেনি সরকার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় বিচ্ছিন্নবাদী কোনো সংগঠন ের সাথে জড়িত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ