সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

করোনা আর বেশি দিন মহামারি হিসেবে থাকবে না: ফাউচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, ভ্যাকসিন উদ্ভাবিত হওয়ার কারণে বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ আর খুব বেশি দিন মহামারি হিসেবে থাকবে না। বৃহস্পতিবার একটি থিংক ট্যাংক প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন। খবর বিবিসি, সিএনএন’র।

ড. অ্যান্থনি ফাউচি বলেন, অবশ্যই মহামারি আর বেশি দিন থাকবে না। কারণ আমি মনে করি ভ্যাকসিন পরিস্থিতি পাল্টে দেবে। ফাউচি জানান, ভাইরাসের সংক্রমণ বৈশ্বিক পর্যায়ে বাড়লেও কিছু কিছু নির্দিষ্ট স্থানে অনেক কম রয়েছে।

তিনি বলেন, সংক্রমণ কমে আসা মানে কিন্তু তা নিশ্চিহ্ন হয়ে যাওয়া নয়। একেবারে নির্মূল করতে পারব বলে আমার মনে হয় না। আমি মনে করি আমাদের তা নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনা গ্রহণ করতে হবে।

ড. ফাউচি বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে ভ্যাকসিন প্রয়োগের পর। কয়েকদিন আগে যেহেতু স্পষ্ট হয়েছে সত্যিকার অর্থে কার্যকর ভ্যাকসিন প্রস্তুত হচ্ছে প্রয়োগের জন্য। কিন্তু ভ্যাকসিন আসলেই আমাদের লড়াই থামানো যাবে না।

উল্লেখ্য, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৩৭ লাখ ৩৮ হাজার ১৮০ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৩ লাখ ৯ হাজার ১৪৭ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৩ কোটি ৭৫ লাখ ৯ হাজার ৫১০ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ