সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

ভারতীয় টিভি চ্যানেলের বিরুদ্ধে কোর্টে তাবলিগ জামাতের অভিযোগ দাখিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উদ্দেশ্য প্রণোদিতভাবে হিংসা ও বিদ্বেষ ছড়ানোর কারণে ভারতীয় কিছু টিভি চ্যানেলের বিরুদ্ধে কোর্টে অভিযোগ দাখিল করেছে দেশটির তাবলিগ জামাতের লোকজন। বর্তমানে ভারতের আপেক্স কোর্টে অভিযোগটি বিচারাধীন। এ বিষয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা কিছু এফিডেভিটটি দাখিল করেলে তা পর্যাপ্ত নয় বলে সুপ্রিম কোর্ট তা ফিরিয়ে দিয়েছে।

ভারতের সুপ্রিম কোর্ট অভিযোগটি পর্যবেক্ষণের পর বলে, ‘টেলিভিশনের নিউজ চ্যানেল হিংসা ও ঘৃণা ছড়াতে পারেনা। এ বিষয়ে টিভি সম্প্রচার আইন মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখে কেন্দ্রীয় সরকারকে ২১ দিনের মধ্যে একটি নতুন হলফনামা পেশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।’

সুপ্রিম কোর্ট আরো বলে, ‘সরকার স্বাধীন সংবাদমাধ্যমের ওপর হস্তক্ষেপ চালাতে চায় না।তবে স্বাধীনতা মানে বিদ্বেষ অথবা হিংসা ছড়ানো নয়। সরকার না পারলে সুপ্রিম কোর্ট এ ব্যাপারে কোনও প্রাইভেট এজেন্সিকে দায়িত্ব দিয়ে দেবে।’

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ