বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

ভারত সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডাব্লিউসি, এফএডাব্লিউসি, পিএসসি ভারত সফর শেষে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দেশে প্রত্যাবর্তন করেছেন।

বিমানবাহিনী প্রধান সস্ত্রীক দুজন সফরসঙ্গীসহ ভারতীয় বিমানবাহিনী প্রধানের আমন্ত্রণে গত ১৯ ডিসেম্বর এক সরকারী সফরে ভারতে গমন করেছিলেন।

ভারত সফরের শুরুতে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান অমর জোয়ান জয়তি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে আত্মত্যদানকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সফরকালে তিনি ভারতীয় বিমানবাহিনী সদর দপ্তরে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল VR Chaudhari, PVSM AVSM VM ADC-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। এর আগে ভারতীয় বিমানবাহিনী সদর দপ্তরে পৌঁছলে একটি চৌকস কন্টিনজেন্ট বাংলাদেশ বিমানবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করে।

এ ছাড়া বিমানবাহিনী প্রধান ভারতের চিফ অব স্টাফ কমিটির সভাপতি (CoSC) ও সেনাবাহিনী প্রধান জেনারেল MM Naravane, PVSM, AVSM, SM, VSM, ADC এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল R Hari Kumar, PVSM, AVSM, VSM, ADC-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পেশাগত বিষয়ে মতবিনিময় করেন।

ভারতে অবস্থানকালে বিমানবাহিনী প্রধান চণ্ডীগড় ও মুম্বাইয়ে অবস্থিত বিভিন্ন সামরিক শিল্প-কারখানা ও অসামরিক স্থাপনা পরিদর্শন করেন। বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে বলে আশা করা যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ