বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

ময়লার গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত: চালক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর ওয়ারী থানার সুপার মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় বৃদ্ধ স্বপন কুমার সরকার (৬২) নিহতের ঘটনায় চালককে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গাড়িচালক মো. মোর্শেদ আলমকে (২৮) গ্রেফতার করা হয়।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাজধানীর ওয়ারী থানার সুপার মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান করে গাড়িচালক মো. মোর্শেদ আলমকে (২৮) গ্রেফতার করা হয়।

গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে রাজধানীর ওয়ারী থানার সুপার মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

ওয়ারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উজ্জল হোসেন জানান, খবর পেয়ে রাজধানী সুপার মার্কেটের সামনে গেলে বৃদ্ধ স্বপন কুমার সরকারকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখি। নিহতের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায়। বর্তমানে ঢাকার গেন্ডারিয়া এলাকায় থাকতেন বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ