হামাসের পক্ষে সংবাদ প্রকাশের অভিযোগে আল জাজিরার সম্প্রচার এবং স্থানীয় কার্যালয় বন্ধ করতে ইসরায়েলের পার্লামেন্টে বিল পাস হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) এক প্রতিবেদেনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধ রাখতে শুক্রবার পার্লামেন্টে বিলটি উত্তাপন করেন ইসরায়েলের তথ্যমন্ত্রী শালোমা খারহি। এরপর পার্লামেন্টের সদস্যরা একমত হয়ে বিলটি পাস করেন।
এদিন পার্লামেন্টে শালোমা খারহি বলেন, ইসরায়েল এখন সবক্ষেত্রে লড়াইয়ের মধ্যে রয়েছে। আমরা এমন কোনো সম্প্রচার মাধ্যমকে এখানে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিতে পারি না, যেটি ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।
তিনি বলেন, যুদ্ধের শুরু থেকেই আল
